ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো ভাইভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৫৭:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো ভাইভা ছবি সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে ভাইভা অনুষ্ঠিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় এসেছে কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তন। তদবিরনির্ভর পুরনো পদ্ধতির অবসান ঘটিয়ে এবার সুস্পষ্ট ও প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।


শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই ভাইভা পর্ব। এতে অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

সূত্র জানায়, আগে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। এবারই প্রথমবারের মতো গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৮ মে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন পড়ে ৩০০টির বেশি। যাচাই-বাছাই শেষে ৫৩ জন আইনজীবীকে ভাইভার জন্য চূড়ান্ত করে কাউন্সিল।

এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে। চলতি বছরের ২১ জানুয়ারি গঠিত এ কাউন্সিল এবারই প্রথমবারের মতো বিচারপতি নিয়োগে মৌখিক পরীক্ষার আয়োজন করলো। সংশ্লিষ্ট মহলের মতে, এটি বিচার বিভাগের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।