ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১১:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:১৭:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সংগৃহীত ছবি

 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্দিষ্ট শাখার অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে একই প্রতিষ্ঠানের অন্যান্য ইউনিটের ওপর তা প্রযোজ্য নয়।
 

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হয়েছে সামগ্রিক অব্যবস্থাপনা ও গুরুতর অবহেলার অভিযোগে।
 

তিনি বলেন, সংশ্লিষ্ট হাসপাতালে বদ্ধ কক্ষে অক্সিজেন সংকটের কারণে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে, যা চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ফল। এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই এবং এর শাস্তি হিসেবেই লাইসেন্স বাতিল করা হয়েছে।
 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে সরকার। কেউ দায়িত্বে অবহেলা করলে বা আইন অমান্য করলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজনীয়।
 

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সেবার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, হামের মতো সংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে তিনি জানান, সরকার ইতোমধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।