ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, স্থাপন করা হলো নতুন বাক্স

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১০:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১০:১০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, স্থাপন করা হলো নতুন বাক্স ছবি সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে থাকা পুরোনো দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে। প্রশাসনের দাবি, দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরোনো দানবাক্স সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দানের অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

তবে এ বিষয়ে মাজার-সংশ্লিষ্ট কয়েকজনের ভিন্ন মত রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের এই পদক্ষেপ মাজারের কার্যক্রম ও ব্যবস্থাপনার ওপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হতে পারে।
 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হলেও প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।