ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

২১ বছরেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক, হতে হবে এইচএসসি পাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
২১ বছরেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক, হতে হবে এইচএসসি পাস
স্থানীয় ও জাতীয় পর্যায়ের সব ধরনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পর্যবেক্ষক হতে গেলে ন্যূনতম এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
 
এমন যোগ্যতা নির্ধারণ করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ নীতিমালা জারির কথা জানান। নতুন নীতিমালা জারির মধ্য দিয়ে ২০২৩ সালে প্রণীত নীতিমালা বাতিল হয়ে গেছে। পাশাপাশি আগের নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
 
এই নীতিমালা জারির আগে নির্বাচন পর্যবেক্ষক হতে গেলে এসএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হতো। বয়সের সীমারেখা ছিল ২৫ বছরের উর্ধ্বে।
 
নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন কেউ পর্যবেক্ষক সংস্থায় থাকতে পারবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিরাও পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন লোককে পর্যবেক্ষক হিসেবে মোতায়েন করতে হবে।
 
নির্বাচন চলাকালে ভোটের দিনসহ আগে-পরে মোট তিনদিন পর্যবেক্ষক সংস্থা মোতায়েন থাকবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
 
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর। তবে কমিশন চাইলে নির্ধারিত সময়ের আগেও নিবন্ধন বাতিল করতে পারবে।
 
বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনকে নির্বাচন কমিশনের আওতায় নিবন্ধিত করার বিধান রাখা হয়নি। তাদের জন্য আলাদা নীতিমালা রয়েছে। যেমন—আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের স্থানীয় কর্মকর্তারা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন। বিদেশিদের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক নীতিমালায় ও স্থানীয় পর্যবেক্ষকদের স্থানীয় নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে।
 
নিবন্ধন যেভাবে:
পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। নির্ধারিত ফরমে আবেদন ইসি সচিবালয়ে জমা দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংযুক্ত করতে হবে।
 
এরপর নির্বাচন কমিশন প্রাপ্ত আবেদনপত্রের গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নিবন্ধনের উপযুক্ত সংস্থার তালিকা প্রস্তুত করবে। পরে নিবন্ধিত সংস্থাগুলোকে সার্টিফিকেট দেওয়া হবে।
 
উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দিয়ে থাকলে নিবন্ধন বাদ: 
এর আগে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না বলেও নীতিমালায় উল্লেখ করেছে ইসি।
 
বেসরকারি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করার ক্ষেত্রে নীতিমালায় আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে এবং গঠনতন্ত্রে এসব বিষয়সহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণে অঙ্গীকারবদ্ধ সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হওয়ার আবেদন করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।