ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বুয়েটে আবরার ফাহাদের স্মৃতিতে হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৪৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৪৫:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
বুয়েটে আবরার ফাহাদের স্মৃতিতে হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ছবি: সংগৃহীত
বুয়েটে আবরার ফাহাদের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি হল প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তবে মেধাবী শিক্ষার্থীরাও কখনো কখনো বিপথগামী হতে পারে। শিক্ষার্থীরা বিপথগামী হয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও আবরার ফাহাদের হত্যার মতো এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটাতে পারে সেবিষয় শিক্ষার্থীদের আরও সচেতন করতে হবে।’

তিনি বলেন, ‘বুয়েট ক্যাম্পাসের আর একটি অংশ পূর্বাচলে করার পরিকল্পনা রয়েছে।’ পাশাপাশি প্রতিষ্ঠানটির গবেষণাখাতে অর্থ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন।’

আবাসন সমস্যা সমাধানের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা থাকলে পড়াশোনাতেও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে আসনসংখ্যার অপ্রতুলতা রয়েছে এবং এ সমস্যার সমাধান করা সংশ্লিষ্টদের দায়িত্ব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানে উদ্যোগ নেওযা হবে।

এছাড়া সেশন জট কোনোভাবেই কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘৪ বছরের কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। চলতি শিক্ষাবর্ষে বুয়েটে ১৩৭০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে আরও আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বৃদ্ধি করা হবে। একইসঙ্গে গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলোর আধুনিকায়নেও পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে অনেক ল্যাবে পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এসব ল্যাবকে আরও আধুনিক ও মানসম্মত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।