ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩৬:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
 
শনিবার (১৯ জুলাই) তিনি সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের ফল ৩০ দিনের মধ্যে প্রকাশের কথা রয়েছে। সে হিসেবেই আগামী মাসে ফল প্রকাশ করা হবে।
 
ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানান, সব বোর্ড মিলিয়ে কতজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি।
 
এর আগে, গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
 
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
 
বোর্ড কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র পরীক্ষকদের প্রদত্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।