ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এআই খাতে আধিপত্য: ২৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে বিশাল বন্ড ছাড়ল অ্যামাজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:১০:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
এআই খাতে আধিপত্য: ২৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে বিশাল বন্ড ছাড়ল অ্যামাজন ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের আধিপত্য বিস্তারে বিশাল বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এই বিনিয়োগের প্রয়োজনীয় মূলধন সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বন্ড বিক্রির মাধ্যমে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো নির্মাণের দৌড়ে সামিল হয়েছে। এই উচ্চব্যয়বহুল প্রকল্পের অর্থায়নে টেক জায়ান্টরা এখন শেয়ার ও ঋণবাজারের দিকে বিশেষভাবে ঝুঁকছে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরে অ্যামাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট এবং মেটা সম্মিলিতভাবে এআই খাতে ৭০ হাজার কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করবে। অ্যামাজনের বন্ড বিক্রির এই উদ্যোগে বিনিয়োগকারীদের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অ্যামাজনের চূড়ান্ত শর্তানুযায়ী, এই বন্ডগুলো মোট আটটি ভাগে বিভক্ত করে বিক্রি করা হবে। এতে স্থায়ী ও পরিবর্তনশীল—উভয় ধরণের সুদের হারের নোট রাখা হয়েছে, যার মেয়াদকাল ২০২৯ সাল হতে ২০৬৬ সাল পর্যন্ত বিস্তৃত। অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন যে, বন্ড বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির সাধারণ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, ভবিষ্যৎ মূলধনী ব্যয় মেটানো এবং পূর্ববর্তী ঋণের কিস্তি পরিশোধে ব্যবহার করা হবে।

বিগত কয়েক বছর আগেও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নগদ অর্থ বিনিয়োগে ব্যবহার করত। তবে বর্তমান পরিস্থিতিতে বন্ড ছাড়ার এই ক্রমবর্ধমান প্রবণতাকে বড় ধরণের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। উল্লেখ্য যে, শুধু অ্যামাজন নয়, গত মাসে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ৮ হাজার ৫০০ কোটি ডলার উত্তোলনের ঘোষণা দিয়েছে এবং মেটা বছরের শুরুতে ২ হাজার ৫০০ কোটি ডলারের বন্ড বিক্রি করেছে। অ্যামাজনের এই বন্ড বিক্রির পুরো প্রক্রিয়াটি যৌথভাবে ব্যবস্থাপনা করছে বার্কলেস, গোল্ডম্যান স্যাকস এবং জেপি মরগানের মতো বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।