ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ট্রাফিক পুলিশের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০১:৫১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০১:৫১:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ট্রাফিক পুলিশের আহ্বান সংগৃহীত ছবি
 

টানা ভারি বর্ষণের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
 

রোববার প্রকাশিত ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে জানানো হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।
 

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী চালকদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
 

পরিস্থিতি মোকাবিলায় মোটরযান চালক ও পথচারীদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
 

ডিএমপির ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা, ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।