ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফরিদপুরে একা থাকা ব্যক্তির মৃত্যু, স্বজন না আসায় স্থানীয়দের উদ্যোগে দাফন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৫:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
ফরিদপুরে একা থাকা ব্যক্তির মৃত্যু, স্বজন না আসায় স্থানীয়দের উদ্যোগে দাফন ছবি সংগৃহীত

ফরিদপুর শহরের একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর কোয়েল চৌধুরী (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর দেশের বাইরে থাকা বোনসহ স্বজনদের জানানো হলেও কেউ উপস্থিত হননি। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তাকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
 

রোববার (১২ জুলাই) সকালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার ‘চৌধুরী ভিলা’ নামের একটি ভবনের ফ্ল্যাট থেকে কোয়েল চৌধুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোয়েল চৌধুরীর বাবা হাশমত আলী চৌধুরী ও মা আছিয়া খানম সরকারি চাকরিজীবী ছিলেন। প্রায় দুই দশক আগে তারা ওই ভবনটি কিনে সেখানে বসবাস শুরু করেন। তাদের মৃত্যুর পর কোয়েল চৌধুরী একাই ওই ফ্ল্যাটে থাকতেন।
 

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের দুই ছেলে ও এক মেয়ে ছিলেন। মেয়ে বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। দুই ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রায় দেড় বছর আগে বড় ভাই বাবু চৌধুরীর মৃত্যু হলে কোয়েল চৌধুরী একাই বসবাস করতেন। তার খাবারের ব্যবস্থা করতেন ভবনের ভাড়াটিয়ারা এবং প্রতিবেশীরাও নিয়মিত খোঁজখবর রাখতেন।
 

প্রতিবেশী আশিকুর রহমান খান জানান, সকালে এক ভাড়াটিয়া খাবার দিতে গিয়ে কোনো সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

তিনি আরও জানান, কোয়েল চৌধুরীর কানাডাপ্রবাসী বোনকে মৃত্যুর খবর জানানো হলে তিনি দাফনের ব্যবস্থা করতে বলেন। অন্য স্বজনদেরও অবহিত করা হলেও কেউ ঘটনাস্থলে আসেননি। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শহরের আলীপুর কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। দাফনের পর দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় সেখানে উপস্থিত হন।
 

এদিকে স্থানীয়দের মধ্যে একটি দাবি প্রচলিত রয়েছে যে, শৈশবে তাদের বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় দুই সন্তানকে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়াতেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোয়েল চৌধুরীকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।