ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মানিকগঞ্জে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩১:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
মানিকগঞ্জে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবি সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ শিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, মাঠে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে তিনি প্রাণ হারান।
 

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার জিয়ানপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত শহীদ শিকদার ওই গ্রামের মৃত শমসের শিকদারের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মাঠে যান শহীদ শিকদার। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে ফসলের মাঠে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে প্রয়োজনীয় অনুসন্ধান করা হয়েছে।
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।