ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি বাড়ছে

উপশিরোনাম: কারিগরি ত্রুটিতে সরবরাহ কমে ৪৫০ মিলিয়ন ঘনফুট, বিপাকে গ্রাহক ও শিল্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:২৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:২৯:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৭ বার পঠিত
এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি বাড়ছে ছবি সংগৃহীত

দেশে হঠাৎ তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যার ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনে দীর্ঘ সারি এবং আবাসিক গ্রাহকদের চুলায় গ্যাসের চাপ কমে গেছে। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম থাকায় পরিবহন, গৃহস্থালি ও শিল্প খাতে ভোগান্তি বাড়ছে।
 

গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও চাপ কম, কোথাও আবার গ্যাস না থাকার নোটিশ ঝুলছে। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, যার প্রভাব পড়ছে তাদের আয়-রোজগারে। একই সঙ্গে আবাসিক গ্রাহকেরা কম চাপের গ্যাসে রান্না করতে হিমশিম খাচ্ছেন।
 

বর্তমানে দেশে দৈনিক প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে সরবরাহ কমে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে, যা সামগ্রিক সংকটকে আরও তীব্র করেছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, কারিগরি ত্রুটির কারণে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকেরাও কম গ্যাস পাচ্ছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল সাময়িক ত্রুটি নয়, দীর্ঘদিনের ব্যবস্থাপনার ঘাটতি এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে অগ্রগতির অভাবও এই সংকটের পেছনে ভূমিকা রাখছে।
 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, গ্যাস সংকট নিরসনে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, টেকসই সমাধানের জন্য সিস্টেম লস কমানো, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।