ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন সিস্টেমে প্রতিস্থাপন করল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৩৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৩৩:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন সিস্টেমে প্রতিস্থাপন করল ইরান ছবি: সংগৃহীত
ইসরাইলেরর সাথে সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন সিস্টেম দিয়ে সফলভাবে প্রতিস্থাপন করেছে ইরান। এর মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষা পুরোপুরি পুনরুদ্ধার করে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা।
 
ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর ডেপুটি ফর অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, তার দেশ বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং ক্ষতিগ্রস্তগুলি প্রতিস্থাপন করে আকাশসীমার সম্পূর্ণ কভারেজ বজায় রাখতে এবং ইরানের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
 
মুসাভি সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর অর্জনের কথা উল্লেখ করে বলেন, ‘‘এই আরোপিত যুদ্ধে ইহুদিবাদী শত্রুর প্রথম লক্ষ্য ছিল আমাদের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমরেডরা তাদের স্টেশনে ২৪ ঘণ্টা অবস্থান করে শত্রুর মোকাবেলা করে।’’
 
যুদ্ধের সময় ইহুদিবাদী রাষ্ট্রটির অপরাধের কথা উল্লেখ করে মুসাভি বলেন, “অপরাধী ইহুদিবাদী সরকারের ইরানের মাটিতে কাপুরুষোচিত আক্রমণের পেছনে নির্দিষ্ট লক্ষ্য ছিল।”
 
তিনি দেশের আকাশ সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতার উপর জোর দিয়ে বলেন, “ইহুদিবাদী শত্রু ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ছিল। এই যুদ্ধে আমাদের কিছু ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের কমরেডদের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলি প্রতিস্থাপন করা হয়েছে এবং পূর্বনির্ধারিত অবস্থানে মোতায়েন করা হয়েছে।” সূত্র: মেহর নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।