ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নওমুসলিমদের জন্য সৌদি আরবের ডিজিটাল কার্ড সেবা ‘নিউ মুসলিম’ চালু

নওমুসলিমদের ইসলাম গ্রহণের আবেদন, অনুমোদন ও সনদ প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ সহজ করতে ‘নিউ মুসলিম’ নামের একটি আধুনিক ডিজিটাল কার্ড সেবা চালু করেছে সৌদি আরব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:২৮:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪১ বার পঠিত
নওমুসলিমদের জন্য সৌদি আরবের ডিজিটাল কার্ড সেবা ‘নিউ মুসলিম’ চালু ছবি: সংগৃহীত
নওমুসলিমদের ইসলাম গ্রহণসংক্রান্ত আবেদন, অনুমোদন ও সনদ প্রদানের প্রক্রিয়া সহজ করতে ‘নিউ মুসলিম’ নামে ডিজিটাল কার্ড সেবা চালু করেছে সৌদি আরব।
 
গত রোববার (২৬ জুলাই) সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও এরশাদ মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শাইখ নতুন এই সেবার উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার পরিধি বাড়ানো এবং সেবাগ্রহীতাদের উন্নত সেবা দেওয়ার অংশ হিসেবে এটি চালু করা হয়েছে।
 
সউদী ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে ইসলাম গ্রহণের আবেদন জমা দেওয়া থেকে শুরু করে অনুমোদন এবং স্বীকৃত ডিজিটাল কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া একটি সমন্বিত ইলেকট্রনিক ব্যবস্থায় সম্পন্ন করা যাবে।
 
ডিজিটাল কার্ডটি সৌদি আরবের জাতীয় অ্যাপ ‘তাওয়াক্কালনা’র সঙ্গে যুক্ত থাকবে। আবেদন অনুমোদিত হওয়ার পর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে প্রদর্শিত হবে। সউদী ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কার্ডটি দেখতে ও এর সত্যতা যাচাই করতে পারবেন।
 
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ প্রকল্পের মাধ্যমে তথ্যের মান উন্নত করার পাশাপাশি নির্ভুল প্রতিবেদন ও পরিসংখ্যান প্রস্তুত করা সম্ভব হবে। এসব তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত প্রণয়নে সহায়তা করবে।
 
প্রতিটি ডিজিটাল কার্ডে একটি বিশেষ কিউআর কোড থাকবে। এই কোডের মাধ্যমে কার্ডটির সত্যতা এবং সেটি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হয়েছে কি না, তা যাচাই করা যাবে।
 
সূত্র: সউদী প্রেস এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।