ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাবস্ক্রিপশন ফি ছাড়াই ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভুয়া প্রোফাইল ও প্রতারণা রোধে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
সাবস্ক্রিপশন ফি ছাড়াই ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা ছবি: সংগৃহীত
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। এতে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে একটি বিশেষ ভেরিফায়েড ব্যাজ পেতে পারবেন।
 
মেটা ষ্টোরের এক প্রতিবেদনে তাদের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। এই ভেরিফায়েড ব্যাজ থাকলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন ব্যক্তির। এটি ভুয়া আইডি নয় যা থেকে প্রতারিত হতে পারেন। মূলত নিরাপত্তা বাড়াতেই মেটার এই ফিচার।
 
ফেসবুক ভেরিফায়েড পেতে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর সেই ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুকের সিস্টেম। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে। এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। বিশেষ করে প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয় এমন অ্যাকাউন্টই ভেরিফিকেশনের জন্য যোগ্য বিবেচিত হবে।
 
ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রথম পর্যায়ে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপস এবং ব্যবহারকারীর প্রোফাইলে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। মেটা জানিয়েছে, একবার পরিচয় যাচাই হলে একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর জন্য আলাদা কোনো সাবস্ক্রিপশন বা অতিরিক্ত অর্থ পরিশোধের প্রয়োজন হবে না।
 
প্রাথমিকভাবে এই সুবিধা কেবল যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু হচ্ছে। ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টে আপাতত এই ভেরিফিকেশন সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। পরে এটি বিশ্বব্যাপী বিস্তৃত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।