ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হবিগঞ্জে হামলার অভিযোগে বিচার না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা

হাসপাতাল পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ তুলে বিচার দাবি এনসিপি নেতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৯:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৩ বার পঠিত
হবিগঞ্জে হামলার অভিযোগে বিচার না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জেই অবস্থান করবেন।
 
সারজিস আলমের দাবি, হামলায় এনসিপির একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তার অভিযোগ, কারও হাত ভেঙেছে, কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, একজন নেতাকর্মীর চোখে এবং আরেকজনের মুখে রড দিয়ে আঘাত করা হয়েছে, ফলে তারা গুরুতর আহত হয়েছেন।
 
তিনি আরও অভিযোগ করেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেও তাদের ওপর আবার হামলা চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী, সাত থেকে আটজন আহতকে হাসপাতালে নেওয়ার পথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বাধা দেয় এবং তাদের ওপর রড ও ইট দিয়ে হামলা চালায়। এ সময় তিনি নিজেও আহত হয়েছেন বলে দাবি করেন।
 
পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মতভিন্নতার কারণেই এনসিপির নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা চালানো হয়েছে।
 
হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সারজিস আলম বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছেড়ে যাবেন না। প্রয়োজন হলে জীবন দিয়েও এ ঘটনার বিচার নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।