ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার বাতাস এখন মাঝারি মানের

টানা কয়েক দিনের স্বস্তির ধারায় দূষিত শহরের শীর্ষ ২৫-এর বাইরে রাজধানী ঢাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৪০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৪০:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮৮ বার পঠিত
বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার বাতাস এখন মাঝারি মানের ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রমের প্রভাবে বায়ুদূষণ বাড়লেও রাজধানী ঢাকার বাতাসে টানা কয়েক দিন ধরে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা এখন ২৮তম অবস্থানে রয়েছে। রাজধানীর বায়ুমানের স্কোর ৭১, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। ফলে দীর্ঘদিন পর ঢাকা দূষিত শহরের শীর্ষ ২৫-এর বাইরে অবস্থান করছে।
 
রবিবার (২ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য প্রকাশ করা হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বায়ুমানের স্কোর ১৭৩, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।
 
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৫৫। তৃতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, যেখানে বায়ুমানের স্কোর ১৪৯। চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৪৭। পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যেখানে বায়ুমানের স্কোর ১৩৭।
 
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।