ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি ছবি: সংগৃহীত
ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়ার ভূখণ্ডে বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)। একে আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। শুক্রবার (১৯ জুলাই) এক বিবৃতিতে ওআইসি জানায়, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের প্রকাশ্য হস্তক্ষেপ এবং ধারাবাহিক আগ্রাসন জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।
 
ওআইসি সিরিয়ার রাষ্ট্রীয় সংহতি, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে দেশটির জনগণের প্রতি সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করে।
 
বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ওআইসি বলেছে, এসব হামলা শুধু সিরিয়ার নিরাপত্তাই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
 
এদিকে, ২১টিরও বেশি ইসলামি সংস্থা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের নিন্দা জানিয়ে সিরিয়ার সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব ও বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার মাধ্যমে সিরিয়ার সামাজিক কাঠামো দুর্বল করার প্রচেষ্টা রুখে দিতে সম্মিলিত প্রতিরোধ জরুরি।
 
ওআইসি ও অন্যান্য সংস্থাগুলোর বিবৃতিতে স্পষ্টভাবে উঠে এসেছে, এই আগ্রাসন একটি রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান নয়—এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করার হুমকি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।