যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজাজুড়ে ইসরায়েলের তাণ্ডব: নিহত অন্তত ১৮
মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির অগ্রগতির ঘোষণার ঠিক পরপরই গাজার বিভিন্ন প্রান্তে বিমান হামলা, একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:০৫:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৪১:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৩৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ‘বড় ধরনের অগ্রগতির’ কথা ঘোষণা করেছেন।
এই আশাব্যঞ্জক ঘোষণার কালি শুকানোর আগেই গাজার দক্ষিণ, মধ্য ও উত্তর প্রতিপ্রান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আনাদোলু এজেন্সি ও এসবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারের এসব নৃশংস হামলায় শিশুসহ অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গত কয়েক সপ্তাহের মধ্যে গাজায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।