ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভাত নয়, ওজন ও মেদ কমাতে খেতে হবে সালাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ভাত নয়, ওজন ও মেদ কমাতে খেতে হবে সালাদ সংগৃহীত ছবি

বাঙালির পছন্দের খাদ্য তালিকায় ভাতের স্থান প্রথম সারিতেই। কিন্তু প্রতিদিন ভাত খেলে ওজন ও মেদ কমবে—এমনটা ভাবলে ভুল করবেন। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের বাড়তি মেদ ও ওজন কমাতে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে ভাতের বদলে খেতে হবে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ সালাদ। যা শুধু ওজন কমায় না, বরং স্বাদ ও পুষ্টিগুণেও অনেক এগিয়ে।
 

বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে রুটি ও ভাতের বদলে খাদ্যতালিকায় রাখছেন ওটস, ডালিয়া কিংবা কিনোয়ার মতো হালকা খাবার। তবে এসব প্রতিদিন খাওয়া একঘেয়ে হয়ে যেতে পারে। সেই জায়গায় সালাদ হতে পারে চমৎকার বিকল্প।
 

সাধারণত সালাদ বলতে অনেকে শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নেওয়াকেই বোঝেন। কিন্তু আধুনিক পুষ্টিবিদ্যার মতে, সালাদেরও রয়েছে নানা ধরন—যার কিছু প্রোটিনে সমৃদ্ধ, আবার কিছুতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল বা পেটের মেদ কমাতে চাইলে অবশ্যই খেতে হবে এই ধরনের সালাদ।
 

কী ধরনের সালাদ খাওয়া উপকারী?

মিক্সড সালাদ:
ব্রকোলি, গাজর, বিট, টমেটো, মটরশুঁটি, বেলপেপার, পালংশাক, ভুট্টা ইত্যাদি শাকসবজি ছোট করে কেটে হালকা ভাপে সিদ্ধ করে নিতে হবে। এরপর অলিভ অয়েল ও অল্প আদা-রসুনে হালকা নেড়েচেড়ে মেশাতে পারেন। মাঝে মাঝে পেঁয়াজ কুচিও যোগ করা যায়। স্বাদ বাড়াতে ব্যবহার করুন পাতিলেবুর রস, লবণ ও গোলমরিচ।

 

ছোলা ও পুদিনার সালাদ:
ভিজিয়ে রাখা ছোলাকে সিদ্ধ করে নিন। এরপর তাতে কুচানো শসা, টমেটো, পেঁয়াজ, বেলপেপার, পুদিনাপাতা, চাট মশলা, জিরা গুঁড়ো ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। চাইলে একটু তেঁতুল পানি ব্যবহার করা যায় স্বাদ বদলের জন্য। তবে যাদের অম্বলের সমস্যা আছে, তাদের বেশি টক খাবার এড়িয়ে চলা উচিত।

 

তরমুজ-পনির সালাদ:
রুচির স্বাদ বদলাতে এই সালাদটি চমৎকার। ঠান্ডা তরমুজ, পনির, শসা ও পুদিনা মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি সালাদ। চাইলে পনিরটি হালকা অলিভ অয়েলে ভেজে নেওয়া যায়। এতে লবণ, গোলমরিচ, চাট মশলা ও পাতিলেবুর রস যোগ করলে স্বাদ আরও বাড়বে।

 

সালাদ তৈরিতে বাজারজাত ড্রেসিং ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। ড্রেসিংয়ের অতিরিক্ত ক্যালোরি ও চিনি শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেই সালাদ তৈরি করাই সবচেয়ে ভালো।
 

ওজন ও মেদ কমাতে চাইলে খাদ্যতালিকায় আনুন পরিবর্তন। ভাত নয়, রাখুন প্রোটিন ও ফাইবারে ভরপুর সালাদ। পুষ্টিগুণ, স্বাদ আর স্বাস্থ্য—সব একসঙ্গে পেতে আজ থেকেই শুরু করুন সালাদ খাওয়া।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।