ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চাঁদপুরে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ একদিন পর উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
চাঁদপুরে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ একদিন পর উদ্ধার ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর সফিকুর রহমান পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার ছোটসুন্দর বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 
 
রোববার দুপুরে গোসল করতে গিয়ে সদর উপজেলার দক্ষিণ রামপুর এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সফিকুর রহমান। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা।
 
রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, নদীর পাড়ের ঘাটে গোসল করার সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান সফিকুর রহমান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। 
পরে সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ছোটসুন্দর বাজারসংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, ‘নদীতে ভাটা থাকায় অনেক সময় মরদেহ দ্রুত খুঁজে পাওয়া যায় না। পানি কমে গেলে মরদেহ ভেসে ওঠে।’
 
পরিবার সূত্রে জানা গেছে, সফিকুর রহমান পাটোয়ারী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মধ্যে দুই ছেলে প্রবাসে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।