ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

কারিগরি সমস্যা সমাধানের পর স্বাভাবিক হলো এলএনজি সরবরাহ কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১২:২৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১২:২৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৮ বার পঠিত
মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু ছবি সংগৃহিত
কারিগরি ত্রুটি মেরামতের পর কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বয়লার সচল হওয়ায় জাতীয় গ্রিডে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। এতে কয়েক দিনের গ্যাস সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।

কারিগরি ত্রুটির কারণে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ বিঘ্ন দেখা দেয়। এর প্রভাবে শিল্পকারখানার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারে ভোগান্তি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশি ও বিদেশি প্রকৌশলীরা সমন্বিতভাবে মেরামত কার্যক্রম পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় একটি বয়লার চালু করা সম্ভব হলেও অপর বয়লারটি পুরোপুরি সচল করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় চট্টগ্রামে সরবরাহ পরিস্থিতির উন্নতি দেখা গেছে।

বুধবার রাত থেকে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটাই কমেছে। কয়েক দিন ধরে ৮ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়া চালকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই গ্যাস সংগ্রহ করা যাচ্ছে। সিএনজি স্টেশন সংশ্লিষ্টদের ভাষ্য, বুধবার রাত থেকেই গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে।

অপেক্ষমাণ যানবাহনে দ্রুত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে এবং বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ স্টেশনেই যানজটের চিত্র আর দেখা যায়নি। এর আগে বুধবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছিলেন, সন্ধ্যার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।