ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

উত্তরায় বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহতদের প্রাথমিক চিকিৎসার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৫৩:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
উত্তরায় বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহতদের প্রাথমিক চিকিৎসার আহ্বান পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিতে হবে। ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকেই আহত ও দগ্ধ হয়েছেন। সরকারের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে।
 
এই দুর্ঘটনার পর একজন চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্ধারকারীদের উদ্দেশে প্রাথমিক চিকিৎসা দেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লিখেছেন, যারা আহতদের উদ্ধার করছেন এবং হাসপাতালে নিচ্ছেন, দয়া করে প্রাথমিক চিকিৎসা দিন, যাতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
 
প্রাথমিক চিকিৎসা নির্দেশনা হিসেবে তিনি উল্লেখ করেন—
 
১. পোড়া ত্বকে নিরবচ্ছিন্নভাবে পানি ঢালতে থাকুন — এটি ট্যাপের পানি বা বোতলের পানি হলেও চলবে। সম্ভব হলে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত পানি ঢালুন।
 
২. পরিষ্কার একটি সূতি কাপড়ে আক্রান্ত স্থান ঢেকে দ্রুত হাসপাতালে নিয়ে যান — ইনফেকশন প্রতিরোধের জন্য যত কম ভিড় হয় এবং যত কম স্পর্শ করা যায়, ততই ভালো।
 
৩. দগ্ধ ব্যক্তিকে পর্যাপ্ত পানি ও স্যালাইন খেতে দিন — পোড়া ত্বক থেকে প্রচুর পরিমাণে পানি হারায়, তাই মুখে বারবার তরল পানীয় দিন।
 
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় জনগণ উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।