দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত: আহতদের জন্য ও-নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৪:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৪:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি সংগৃহিত
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দগ্ধসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে ও-নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। আগুন ধরে যায় বিমানে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আহতদের মধ্যে কয়েকজনকে কুয়েত মৈত্রী, উত্তরা উইমেন্স মেডিকেল, কুর্মিটোলা ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সামনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের রক্ত সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।