ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুগদা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা

আইসিইউ শয্যা না পেয়ে রোগীর মৃত্যুর পর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে মারধর, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১১:৫০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১১:৫০:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭২ বার পঠিত
মুগদা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। এনডিএফ-এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
 
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে এ হামলার ঘটনা ঘটে।
 
অভিযোগ অনুযায়ী, আইসিইউতে শয্যা না পাওয়া এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়।
 
এ সময় চিকিৎসকের কক্ষে হামলার চেষ্টা, দরজায় আঘাত এবং অনারারি মেডিকেল অফিসার ডা. মো. মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধরের ঘটনা ঘটে।
 
নেতৃবৃন্দ মনে করে, একজন রোগীর মৃত্যু স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কোনো পরিস্থিতিতেই চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও হাসপাতালের সম্পদ ভাঙচুর গ্রহণযোগ্য নয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যেতে পারে; আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
 
ন্যাশনাল ডক্টরস ফোরাম হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (1)
Tarique — 17 Aug 2026, 09:47 AM

আমরা তো অন্য কিছু শুনলাম...!!!