ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত: সম্মিলিত উদ্যোগে উদ্ধার অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৫৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:১৫:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত: সম্মিলিত উদ্যোগে উদ্ধার অভিযান ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, প্রথমে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং দুপুর ২টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর ধাপে ধাপে বিমানটির ভেঙে যাওয়া অংশগুলো ক্রেনের সাহায্যে সরানো হয়। একইসঙ্গে আহত ও নিহতদের দ্রুত স্থানান্তর করা হয় হাসপাতালে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।