ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পাইলটদের খোঁজে বিশেষজ্ঞ দলের সফরের অনুমতি চায় ইরান

সত্য গোপনের চেষ্টা না করে তদন্তে বাধা না দেওয়ার তাগিদ, কুয়েতে আটক চার নাগরিকের বিষয়েও তথ্য না পাওয়ার অভিযোগ জেনারেল বাকেরজাদেহর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪০:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
পাইলটদের খোঁজে বিশেষজ্ঞ দলের সফরের অনুমতি চায় ইরান ছবি সংগৃহীত
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ কাতারে ইরানি পাইলটদের আটক থাকার বিষয়টি অস্বীকার করার প্রতিক্রিয়ায় বলেছেন, অত্যন্ত অভিজ্ঞ ইরানি বিমানবাহিনীর বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে কাতারে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করবে।
 
বার্তা সংস্থা ইরনার জানিয়েছে, কাতারে আটক ইরানি পাইলটদের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ চিঠি পাঠানোর পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি অস্বীকার করেন। এরপর বাকেরজাদেহ কাতারি কর্মকর্তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
 
তিনি বলেন, বিষয়টি অস্বীকার করা এবং সত্য উদঘাটনের প্রচেষ্টায় বাধা দেওয়ার পরিবর্তে কাতার সরকারের উচিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানবাহিনীর একটি তথ্য-অনুসন্ধান ও বিশেষজ্ঞ দলকে কাতারে যাওয়ার অনুমতি দেওয়া।
 
বাকেরজাদেহ আরও বলেন, ইরানি বিমানবাহিনীর অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে কাতারে প্রবেশ করে ঘটনাস্থলে তদন্ত পরিচালনার জন্য অপেক্ষা করছে। তবে কাতারি কর্মকর্তাদের বারবার বাধা ও কালক্ষেপণের কারণে এখন পর্যন্ত ইরানি পাইলটদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সফল হয়নি।
 
তিনি আবারও আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে বিষয়টি জরুরি ভিত্তিতে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, একই ধরনের একটি ঘটনায় কুয়েতের হাতে আটক চার ইরানি নাগরিক সম্পর্কেও কুয়েত এখন পর্যন্ত তথ্য সরবরাহে বিরত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।