ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা ৭০
২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি ২২ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ৮৬
- আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৫:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৫:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২১ বার পঠিত
ছবি সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে মারা যাওয়া শিশুটির হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ছিল বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, গাজীপুরের শ্রীপুর থেকে আসা পাঁচ মাস বয়সী শিশুটিকে রোববার বিকেলে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
তিনি জানান, শিশুটির হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়াও ছিল। পরে হার্ট ফেল করে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে আরও ২২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।