ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তার ইন্তেকাল

রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬১ বার পঠিত
ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তার ইন্তেকাল ছবি : ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তার ছবি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সনামধন্য ধারাভাষ্যকার, গ্রাম্য ডাক্তার হিসেবে তাঁর এলকায় পরিচিতমুখ পোল্লাডাঙ্গা জিন্নাহনগর (উক্তরটোলা) গ্রামের মোঃ রবিউল ইসলাম রবুর ছেলে সেলিম রেজা মুক্তা মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ২ ছেলেসহ বাবা-মা আত্মীয়স্বজন গুণগ্রাহী সাংবাদিক সহকর্মী রেখে যান।
তাঁর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, সহসভাপতি এম.এস.আই শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ অন্যান্য সদস্যগণ মুক্তার অকাল মৃত্যুতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
তাঁর নামাজে জানাযা  মঙ্গলবার পোল্লাডাঙ্গা কবরস্থান ময়দানে রাত পৌনে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। 
 
উল্লেখ্য, মৃত সেলিম রেজা মুক্তা ৩নং দলদলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন ও ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাবেক সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম সাংবাদিকের ভাতিজা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।