ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লোহাগাড়া ও খাগড়াছড়িতে সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:২৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:২৬:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
লোহাগাড়া ও খাগড়াছড়িতে সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু কালকেউটে সাপ
চট্টগ্রামে লোহাগাড়া ও খাগড়াছড়ির দীঘিনালায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলায় সাপের কামড়ে মো. তারেক (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ার আবদুর রহিমের পুত্র। নিহতের ভাই মো. নোমান জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে হাত–মুখ ধৌত করতে বের হন তারেক। এ সময় বাড়ির উঠানে থাকা খড়ের স্তূপ থেকে বের হয়ে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাপে কামড় দেয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। কিন্তু পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
 
জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে বিষধর কালাচ সাপ কামড় দেয় তাকে। সাপে কাটার পর প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালান। পরে অবস্থার অবনতি হলে গতকাল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
 
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, শিশুটির বাড়ি বেশ দুর্গম এলাকায়। সাপে কামড়ানোর পর হাসপাতালে আনতে দেরি হয়েছে। শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।