ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এফ সেভেন-বিজিআই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বজুড়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:১৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:১৪:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
এফ সেভেন-বিজিআই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে  প্রশ্ন বিশ্বজুড়ে ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর আবারো আলোচনায় এসেছে বিমানবাহিনীতে বহুল ব্যবহৃত চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত আটটি দেশে এই সিরিজের বিমান নানা দুর্ঘটনার শিকার হয়েছে। চীনের তৈরি এই বিমানটির সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা।

 

বাংলাদেশে এফ-৭ বিজিআই প্রথম সংযুক্ত হয় ২০১৩ সালে। এতে আধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট ও দিন-রাত যুদ্ধের সুবিধা থাকলেও, এটি মূলত ১৯৫০ এর দশকের সোভিয়েত প্রযুক্তিনির্ভর মিগ-২১ এর উপর ভিত্তি করেই তৈরি। ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয় পর্যায়ে আরও কিছু এফ-৭ বিজিআই সংগ্রহ করে। যদিও "বিজিআই" সংস্করণটিকে উন্নত বলা হয়, অনেক অ্যাভিয়েশন বিশেষজ্ঞ একে একটি পুরনো নকশার ফ্রেমে আধুনিক যন্ত্রাংশ বসানো মাত্র বলেই মনে করেন। ফলে নিরাপত্তা প্রশ্নে সন্দেহ থেকেই যায়।

 

সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যে দুর্ঘটনাটি ঘটে, সেটি  এফ-৭ সিরিজের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। এতে আবারও মানুষ জানতে চেয়েছেন—এই বিমানের এর আগেও কি এমন দুর্ঘটনা ঘটেছে অন্য কোথাও?

গণমাধ্যম থেকে জানা যায়, ২০০৮ সালে টাঙ্গাইলে এফ-৭ এমবি ভেঙে পড়ে, পাইলট মারা যান। ২০১৫ সালে বঙ্গোপসাগরে একটি এফ-৭ নিখোঁজ হয়। আবার ২০১৮ সালে এক এফ-৭ বিজি বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এক স্কোয়াড্রন লিডার।

 

বাংলাদেশের বাইরেও বহু দুর্ঘটনার খবর আছে। পাকিস্তানে ২০১৫ সালে, এফটি-৭ পিজি প্রশিক্ষণ বিমানে প্রাণ হারান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুখতিয়ার। ২০২০ সালে আরেক দুর্ঘটনায় মারা যান দুই পাইলট এবং পাঁচ জন সাধারণ মানুষ।
 

চীনে, যেখানে এই বিমান তৈরি হয়, সেখানেও জে-৭ নামে পরিচিত এর বিভিন্ন সংস্করণ একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১০, ২০১১ ও ২০১২ সালে একাধিক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে হতাহত হন সাধারণ মানুষ। ২০২২ সালে হুবেই প্রদেশে ঘটে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা।


মিয়ানমারে ২০১৮ সালে, একই দিনে দুটি এফ-৭ এম বিমানের দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পাইলট ও এক সাধারণ মানুষের। ইরানে ২০২২ সালে এক বিধ্বস্ত হওয়া এফ-৭ বিমান কেড়ে নেয় দুই পাইলটের প্রাণ।জিম্বাবুয়েতেও, ২০২৫ সালে একটি জে-৭ আইআইএন মডেল দুর্ঘটনায় পড়ে এবং পাইলট নিহত হন।

বিশ্লেষকদের মতে, এফ-৭ একটি অপ্রচলিত প্ল্যাটফর্ম, যার উপর আধুনিক উপকরণ বসালেও নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায় না। এই নকশাটি এমন এক সময়ের জন্য তৈরি, যখন যুদ্ধবিমান নির্মাণে গতি ছিল প্রধান বিবেচ্য। কিন্তু আজকের যুগে শুধু গতি নয়, দরকার বহুমুখী কর্মক্ষমতা এবং নিরাপদ অপারেশন সক্ষমতা, যা এই বিমান যথাযথভাবে দিতে পারছে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।