ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ড. মুঃ মিজানুর রহমান

হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা; তীব্র গরমে রোগীদের দুর্ভোগ কমাতে আইপিএস প্রদান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:১৩:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৫ বার পঠিত
ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ড. মুঃ মিজানুর রহমান ছবি: ভোলাহাটে উপজেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মুঃ মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মুঃ মিজানুর রহমান। 
 
তিনি রোববার (২৩ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতালের হলরুমে উপজেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন। স্থানীয় এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন।
 
নবাগত উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা অফিসার ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহমুদুর রহমান উপস্থিতিতে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, সেক্রেটারি মাওলানা মোঃ তৌহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী এবং উপজেলা হাসপাতালের কর্মকর্তাগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হাসপাতালের রুগীদের ও হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক কাজ বিশেষ করে রুগীদের জন্য তথা এ প্রচণ্ড গরমের কথা চিন্তা করে এবং বিদ্যুত বিভ্রাটের কারণে একটি আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের হাতে তুলে দেন। আইপিএস তুলে দেয়ার পরে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন।
 
পরে তিনি আলাদাভাবে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃপক্ষের সাথে হাসপাতালের সার্বিক সমস্যার সমাধানে আলোচনায় এমপি ড. মুঃ মিজানুর রহমান তার পক্ষ থেকে আপ্রাণ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস প্রদান করেন।
 
এছাড়াও এমপি ড. মুঃ মিজানুর রহমান সকাল সাড়ে ৯টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গণসংযোগ করেন বলে লিখিতভাবে জানান উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী-মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ ও মাওলানা মোঃ তৌহিদুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।