ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১৩:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করায় দক্ষিণাঞ্চল থেকে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকশত শিক্ষার্থী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবরোধ করেন। বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ঢাকাসহ সারাদেশে সড়কপথে যাতায়াতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রম করতে হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা বোর্ডের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের লাইন পড়েছে। শত শত বাসযাত্রী বাস থেকে পায়ে হেটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। থ্রি হুইলারগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী ভাড়া হাঁকাচ্ছেন। ঢাকা থেকে বাসে পটুয়াখালীর দশমিনায় যাচ্ছিলেন আ. রাজ্জাক ও শফিকুল ইসলাম। শিক্ষা বোর্ডের সামনে অবরোধে তাদের গাড়ি সেখানে আটকা পড়ে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ শুরুর পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। এতে শিক্ষার্থীরা আরও উত্তেজিত হলে সেনাবাহিনী চলে যায়। পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকায় রয়েছে। 

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।