বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৯:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৪:২৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতের পক্ষে অংশ নেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এনসিপির পক্ষে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।