ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

এলএনজিবাহী কার্গো সময়মতো না আসায় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে বর্তমানে ৭০০ মিলিয়ন ঘনফুটে স্থির রয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির ছবি: সংগৃহীত
কক্সবাজার জেলার মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়ন ঘনফুটে স্থির রয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা জানান, রোববার সকালে দেশীয় সামিট পাওয়ার লিমিটেডের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৫২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল।
 
আর মার্কিন কোম্পানি পরিচালিত এক্সিলারেট টার্মিনাল থেকে পাওয়া যাচ্ছিল মাত্র ১৮০ মিলিয়ন ঘনফুট। এলএনজিবাহী কার্গো যথাসময়ে না আসায় ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়। দুটি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হচ্ছে। এলএনজি এবং গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া গ্যাস মিলিয়ে দেশে সরবরাহ পাওয়া যাচ্ছে ২৩৩৬.৬ মিলিয়ন ঘনফুট। দেশে গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট। তবে স্বাভাবিক সময়ে সরবরাহ পাওয়া যায় ২৬০০-২৭০০ মিলিয়ন ঘনফুট।
 
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল দুটির সরবরাহ ক্ষমতা ১০৫০ থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট। তবে গত প্রায় দেড় মাস ধরে এলএনজি সংকটের কারণে সরবরাহ কমে গেছে। গত দুই সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ ৭০০-৭৫০ মিলিয়ন ঘনফুটে স্থির রয়েছে। সিডিউল অনুযায়ী আমদানি করা এলএনজিবাহী জাহাজ না আসায় টার্মিনাল দুটি থেকে পুরোদমে গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না।
 
এতে দেশে চলমান গ্যাস সংকট কাটছে না। এলএনজিবাহী একটি আসার পর দেশীয় সামিট পাওয়ার লিমিটেডের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ছে। অন্যদিকে পরবর্তী জাহাজ আসতে দেরি হওয়ায় মার্কিন কোম্পানির এক্সিলারেট এনার্জির টার্মিনালের উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে দুটি টার্মিনালের সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।
 
এলএনজি আমদানির দায়িত্বপ্রাপ্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা জানান, পরবর্তী এলএনজিবাহী জাহাজ আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে আসার সিডিউল রয়েছে। তবে সর্বশেষ তথ্য জাহাজটি ২ সেপ্টেম্বর টার্মিনালে ভিড়তে পারে। সে পর্যন্ত এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সীমিত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।