ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফের কমানো হলো সোনা-রুপার দাম

নতুন দামে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, কমেছে রুপার দামও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:২৫:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬১ বার পঠিত
ফের কমানো হলো সোনা-রুপার দাম ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। একই সঙ্গে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
 

স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৪০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
 

রুপার ক্ষেত্রেও কমেছে সব ধরনের দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার নতুন দাম ৩ হাজার ২০৭ টাকা।
 

এর আগে ৩০ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৮২৪ টাকা কমে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৭২৪ টাকা কমে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়।
 

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১০৯ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৫ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৫৪ দফায় কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
 

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।