ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বেনাপোল বন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান, পণ্য খালাসে নতুন পদ্ধতির আশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৮:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
বেনাপোল বন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান, পণ্য খালাসে নতুন পদ্ধতির আশ্বাস ছবি সংগৃহীত

আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এক বৈঠকে তিনি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি কাস্টমস হাউজের চলমান সার্ভার সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে নতুন একটি প্রযুক্তিভিত্তিক বিকল্প ব্যবস্থা চালুর আশ্বাস দেন।


এসময় তিনি বেনাপোল কার্গো টার্মিনাল ও চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করতে নিয়মিত মনিটরিং চালানো হবে এবং কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।


এছাড়া অ্যাসাইকোডা সিস্টেমের পরিবর্তে নতুন ব্যবস্থা গ্রহণ, এবং স্থলপথে সুতা আমদানির বিষয়টি ব্যবসায়ীদের অনুরোধের ভিত্তিতে পুনর্বিবেচনার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান।


পরিদর্শনকালে তাকে স্বাগত জানান কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান, নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন ও অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান। সফরসঙ্গী ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।