ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:৩১:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার ছবি সংগৃহীত

বান্দরবানে বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে করা আলদা ২টি মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি শিবু চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে বালাঘাথা এলাকা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠান। 


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের পৌর এলাকার আর্মিপাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।  পরে ১৭ জুলাই ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে শিবু চৌধুরীও একজন অভিযুক্ত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শিবু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।