ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হতাহতের সংখ্যা গোপন করা বাংলাদেশে কার্যত অসম্ভব: প্রেস সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:২৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:২৬:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
হতাহতের সংখ্যা গোপন করা বাংলাদেশে কার্যত অসম্ভব: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে বড় দুর্যোগের পর হতাহতের সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 
পোস্টে তিনি লেখেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন সাংবাদিক হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো নিখোঁজদের রিপোর্ট করে এবং পরে হাসপাতাল ও কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এ প্রেক্ষাপটে মাইলস্টোন কলেজের প্রতিদিনের উপস্থিতির রেকর্ড বিশ্লেষণ করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করা সম্ভব।”
 
তিনি আরও জানান, “গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই কেন্দ্র নিয়মিতভাবে আহত ও মৃতদের তথ্য হালনাগাদ করবে এবং স্কুলের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে। উপদেষ্টারা কন্ট্রোল রুমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত করারও সুপারিশ করেছেন। আশা করা যাচ্ছে, আজ থেকেই এটি পুরোপুরি চালু হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।