ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে ছবি: পিআইডি

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। বুধবার বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ প্রশিক্ষণ সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ কাজ চলমান এবং ভবিষ্যতে সেখান থেকে ই-পাসপোর্ট প্রদান শুরু হবে বলেও জানান তিনি।
 

পুলিশ প্রশিক্ষণ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো যেতে পারে। এতে একমত পোষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সারদা পুলিশ একাডেমিকে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।
 

রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও বিশেষ কোডযুক্ত পাসপোর্ট দিচ্ছেন, যাতে তাদের শনাক্ত করা যায়। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা মানবিক কারণে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যা আমাদের জন্য একটি বড় বোঝা।” তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের সহায়তা কামনা করেন।
 

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানান।
 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পাকিস্তান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মদ ওয়াসিফ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।