ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পদ্মার টাটকা ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দাম: ক্রেতাদের দীর্ঘশ্বাস

আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৩,৫০০ টাকায়; উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারাও।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৩১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৩১:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
পদ্মার টাটকা ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দাম: ক্রেতাদের দীর্ঘশ্বাস ছবি: সংগৃহীত
পদ্মার টাটকা ইলিশ ঢুকেছে বাজারে। এতে সরবরাহ বেড়েছে আগের তুলনায়। সরবরাহ বাড়লেও কমেনি দাম। আকারভেদে ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৩৫oo টাকায়। ক্রেতার দর কষাকষিতেও দামের এই পারদ গলছে না।
 
একজন ক্রেতা বলেন, নিম্ন শ্রেণীর লোকের হিসাব করে না। উপরের শ্রেণীর লোকের হিসাব করলে দাম ঠিক আছে। কিন্তু নিম্ন শ্রেণীর লোকের হিসাব করলে দাম ঠিক নেই।
 
অন্য একজন ক্রেতা বলেন, বড় বড় চাকরিজীবী যারা আছে, ধনী ব্যক্তি। ওদেরই চলবে। আমাদের চলবে না। একটা মাছ ৩০০০ টাকা যদি হয়, আপনি কিভাবে খাবেন বলেন? ৮-১০ টুকরা হবে একটা মাছে। তাহলেতো একটা পিস ৩০০ টাকার মতো পরে যায়।
 
বর্তমানে এক কেজির বেশি ওজনের বড় ইলিশের কেজি ২৫০০ থেকে ৩৫০০ টাকা। আর এক কেজির কাছাকাছি ওজনের ইলিশের দাম ২০০০ টাকার বেশি। আকারে ছোট ইলিশের দাম তুলনামূলক কম। ৩শ থেকে ৭শ গ্রাম ওজনের ইলিশের দাম এখন ৭০০ থেকে ২০০০ টাকা।
 
বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় ইলিশের ক্রেতা কম। তারা আশানুরুপ বেচা-বিক্রিও করতে পারছেন না।
 
একজন বিক্রেতা বলেন, এত দামে তো সবাই আর খেতে পারে না। ধরেন একজন মানুষের বেতন দৈনিক ১০০০ টাকা। একটা মাছ ২০০০ টাকা। তো একটা কিনে খেতে পারবে সাধারণ মানুষ? কেউ খেতে পারবে না।
 
অন্য একজন বিক্রেতা বলেন, গত সপ্তাহে ৭০০ টাকা বেচছি। ওটা আমাদের এবার ৯০০ টাকা বেচা লাগে। এতো দাম বাড়ছে। তো ওই হিসেবে কাস্টমারের তেমন একটা ইলিশের প্রতি চাহিদা নেই। কারণ দাম তো অনেক হয়ে গেছে। আমরা দাম বললে কাস্টমারের চেহারার দিকে তাকায় থাকা লাগে। মানে মাছের দাম এত।
 
বড় ইলিশের দাম বেশি হওয়ায়, বেশিরভাগ ক্রেতাই এখন ছোট ও মাঝারি আকারের ইলিশের দিকে ঝুঁকছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।