ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

অডিটোরিয়াম ও পার্কের নামেই কেবল নামফলক, হদিস নেই ফান্ডের টাকার

এডিপির ১২ কোটি টাকা নিয়মনীতি উপেক্ষা করে রাজস্ব খাতে স্থানান্তরের অভিযোগ উঠেছে; আগের কর্মকর্তার নথিপত্র না দেওয়ার অজুহাত এবং বর্তমান প্রশাসকের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান ও নির্বাহীর দুর্নীতির অভিযোগ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৫৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
অডিটোরিয়াম ও পার্কের নামেই কেবল নামফলক, হদিস নেই ফান্ডের টাকার ছবি: সংগৃহীত
এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়ামের চিহ্ন বলতে এই নামফলক। প্রায় পাঁচ বছর আগে শহরের ডাক বাংলোর পেছনে পুকুর ভরাট ছাড়া আর কোনো কাজ করেনি গাইবান্ধা জেলা পরিষদ। পাওয়া যায়নি বামনডাঙা শিশু পার্কের কোনো অস্তিত্ব। প্রশ্ন হলো, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া এডিপির বরাদ্দের ১২ কোটি টাকা তাহলে গেল কোথায়?
 
সেই প্রশ্নের উত্তর জানতে জেলা পরিষদে স্টার নিউজ। হিসাব রক্ষকের মুখোমুখি হলে তার দাবি, এই টাকা শুধু নয়, প্রকল্পের নথিপত্র কোনো কিছুই বুঝিয়ে দেননি আগের হিসাব রক্ষক দেলোয়ার হোসেন।
 
গাইবান্ধা জেলা পরিষদের হিসাব রক্ষক ইসমাইল হোসেন, এই ১২ কোটি টাকা আমি দায়িত্ব নেয়ার পরে এই টাকাটা আমি পাইনি। ফান্ডে এই টাকাটা ছিল না। আর আমার আগে যিনি দায়িত্বে ছিলেন, তিনি কিভাবে এটা ট্রান্সফার করেছেন, কোথায় কোন থাকে ব্যয় করেছেন, সেই নথিপত্র আমাকে দেননি। আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি।
 
অনুসন্ধানে দেখা যায়, শিশুপার্ক ও অডিটোরিয়ামের জন্য বরাদ্দের টাকা নিয়মনীতি উপেক্ষা করে এডিপি থেকে সরানো হয় রাজস্ব খাতে। এরপর বিভিন্ন প্রকল্প দেখিয়ে খরচ দেখানো হলেও কোন খাতে এই টাকা বরাদ্দ হয়েছে তার সদুত্তর মেলেনি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও।
 
গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, এই টাকাটা রাজস্ব খাতে গেছে। রাজস্ব খাতে প্রকল্প নিয়ে ছোট উন্নয়ন প্রকল্পে, আমরা তালিকাও জানি না কোন কোন প্রকল্পে গেছে। আমার যতটুকু জানা, মনে হয় সেই খাতে ব্যয় করা হয়েছে। কারণ সেই টাকা তো আমার এডিপিতে নেই।
 
গাইবান্ধা জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ছিলেন আতাউর রহমান সরকার। আর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আব্দুর রউফ তালুকদার। তাদের ওপর এই অনিয়মের দায় চাপালেন গাইবান্ধা জেলা পরিষদের বর্তমান প্রশাসক সৈয়দ মইনুল হাসান সাদিক।
 
তিনি বলেন, সেই সময়কার চেয়ারম্যান ও নির্বাহী হরিহরা আত্মা ছিলেন। যেমন ইচ্ছা তেমন জনগণের সম্পদ ব্যবহার করেছে, লুট করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।