ইসরায়েলে চার বছরে পদত্যাগ করেছেন ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা
জনবল সংকটের মধ্যেই প্রকাশ পেল ইসরায়েলি পুলিশের কর্মকর্তাদের পদত্যাগের তথ্য
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০১:০৪:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:০৪:১৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮০ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে ইতামার বেন-গাভির দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
২০২২ সালের ডিসেম্বরে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কট্টর ডানপন্থী নেতা বেন-গাভির। দেশটির পুলিশ বাহিনীতে তীব্র জনবল সংকটের মধ্যে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে কর্মকর্তাদের পদত্যাগের এই পরিসংখ্যান উপস্থাপন করা হয় বলে জানিয়েছে হারেৎজ।
প্রতিবেদন অনুযায়ী, বেন-গাভিরের দায়িত্বকালে পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ বেড়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকে সীমান্ত পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘ন্যাশনাল গার্ডে’ স্থানান্তর করা হয়েছে।
নতুন নিয়োগের পরও ইসরায়েলের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগে প্রায় ২ হাজার পুলিশ কর্মকর্তার ঘাটতি রয়েছে বলে হারেৎজ জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিলে ইসরায়েল সরকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ‘ন্যাশনাল গার্ড’ গঠনের অনুমোদন দেয়। বাহিনীটি বেন-গাভিরের কর্তৃত্বাধীন করার সমালোচনা করেছিল দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।
তাদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বেন-গাভিরের দল উত্সমা ইয়েহুদিতের নেতৃত্বাধীন একটি ‘ব্যক্তিগত মিলিশিয়া’ গঠনের সুযোগ করে দিয়েছেন। তবে এটি বিরোধী দলগুলোর অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।