ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৬:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছবি সংগৃহিত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে (সেপ্টেম্বর) এই স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
 

শুক্রবার (২৫ জুলাই) এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ম্যাক্রোঁর এই পদক্ষেপ হামাসের প্রচারকে উৎসাহ দেবে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এটি ৭ অক্টোবর হামলার শিকারদের প্রতি চপোটাঘাত।”
 

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে “সন্ত্রাসকে পুরস্কৃত করা” এবং “আরেকটি ইরানি প্রক্সির ঝুঁকি” বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি নয়, বরং ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একে ‘লজ্জাজনক ও সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেন।
 

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ অধিবেশনে ম্যাক্রোঁ বলেন, “মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং সব বন্দীর মুক্তির দাবি জানান। একইসঙ্গে হামাসকে নিরস্ত্রীকরণের ওপরও গুরুত্ব দেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে অন্তত ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও এ পদক্ষেপের পথে রয়েছে। তবে ফ্রান্সের মতো প্রভাবশালী দেশের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।