জিম্বাবুয়ের হারারেতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্যবসায়ীসহ ৬ আরোহী নিহত
জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় স্থানীয় সময় বুধবার বিকেলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৬ জনই প্রাণ হারিয়েছেন।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:৩৮:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:৩৮:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৬ আরোহীর সবাই নিহত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জিম্বাবুয়ে পুলিশ সূত্রে জানা যায়, হেলিকপ্টারটিতে দু’জন ক্রু এবং চারজন যাত্রী অবস্থান করছিলেন, যাদের মধ্যে দেশটির এক প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন। সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ জীবিত নেই। দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে, তবে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।
সূত্র: আরব নিউজ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।