ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের তিন দফা সামরিক অভিযান

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দর ও আরামকো শোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী; পাশাপাশি সৌদি আকাশসীমা এড়িয়ে চলার জন্য আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬৩ বার পঠিত
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের তিন দফা সামরিক অভিযান ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে তিনটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করতে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে সতর্ক করেছে তারা।
 
সোমবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি শোধনাগার, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
 
এ ছাড়া নাজরান ও জাজান অঞ্চলের আকিফা ক্যাম্পসহ আরও কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান সারি।
 
হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেনে কয়েক ডজন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও দাবি করেছে তারা।
 
হুতিরা আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। তবে মক্কা ও মদিনার আকাশসীমাকে এই সতর্কবার্তার বাইরে রাখা হয়েছে। সতর্কবার্তা উপেক্ষা করলে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুতিরা হুমকি দিয়েছে।
 
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশে হুতিদের ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে নৌ অভিযান চালানো হয়েছে।
 
জোটের দাবি, দক্ষিণ লোহিত সাগরের নৌপথে হুতিদের পরিকল্পিত হামলা ঠেকাতে এই অভিযান চালানো হয়। এতে অস্ত্রের গুদাম, বিস্ফোরকবোঝাই নৌকা রাখার স্থাপনা এবং সমুদ্রের মাইন ধ্বংস করা হয়েছে।
 
এর মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্রতিরক্ষা জোটের যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে তিন দেশ।
 
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনী জানিয়েছে, হুতিদের সঙ্গে লড়াইয়ের পর তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে।
 
গত সেপ্টেম্বরে ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে চালানো অভিযানের সময় হুতিরা মোখা দখল করেছিল বলে জানা গেছে।
 
ইয়েমেনের সরকারি বাহিনী ‘অপারেশন ইয়েমেন ডন’ নামে আরও বড় অভিযান চালাচ্ছে। এর লক্ষ্য হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখল করা।
 
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, এই অভিযানে ১০০টি যুদ্ধবিমান সহায়তা দিচ্ছে। অভিযান শুরুর পর থেকে হুতিদের ৩২৪টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে জোট।
 
সূত্র: শাফাক নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।