ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৮

পেনসিলভানিয়ায় বাড়িতে অতর্কিত গুলি, পরে আত্মহত্যা বন্দুকধারীর; হামলার কারণ খুঁজছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৮:৪৮:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৮ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে একটি বাড়িতে বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানায়, বন্দুকধারীর বয়স ৪৫ বছর। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্যও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বন্দুকধারীসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। নিহত আটজন একই পরিবারের সদস্য এবং অন্যজন ওই পরিবারের বন্ধু। ইরি পুলিশের প্রধান রিক লোরাহ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মানুষের মনে গেঁথে থাকে। এ ঘটনাও তেমনই।

পুলিশের প্রধানের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারী বাড়িতে প্রবেশের পর বাইরে বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন বিচলিত অবস্থায় দেখা যায়। তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-সেদিক যাচ্ছিলেন। পরে পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায় পুলিশ।

ইরির মেয়র ডারিয়া ডেভলিন বলেন, পুলিশ বিভাগকে ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অকল্পনীয় পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ সদস্যরা সাহস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এর আগে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং বন্দুক হামলার পর প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন।

গভর্নর শাপিরো দীর্ঘদিন ধরে অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ২০২৪ সালে তিনি অঙ্গরাজ্যের আইনসভাকে অস্ত্র নিয়ন্ত্রণে সংস্কার আনার আহ্বান জানান। তাঁর প্রস্তাবগুলোর মধ্যে ছিল সবার জন্য বাধ্যতামূলক পটভূমি যাচাই এবং সিরিয়াল নম্বরবিহীন, শনাক্ত করা যায় না এমন ঘরে তৈরি আগ্নেয়াস্ত্রের ওপর বিধিনিষেধ আরোপ। তবে তাঁর বেশ কয়েকটি প্রস্তাব এখনো আইনসভায় আটকে রয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গণ-গুলির ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, বন্দুকধারী ছাড়া অন্তত চারজন গুলিবিদ্ধ হলে সেই ঘটনাকে গণ-গুলির ঘটনা হিসেবে গণ্য করা হয়।

ইরির এ হামলার পেছনে কী কারণ ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। নিহতদের পরিচয় ও ঘটনার অন্যান্য বিষয় নিয়ে তদন্ত শেষে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।