ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক

নৌকায় ছিলেন ৩০৫ অভিবাসী; ৮৪ জন এখনো নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৬:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক ছবি: সংগৃহীত
জিবুতি থেকে ইয়েমেনগামী প্রায় ৩০৫ জন যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনো ১১৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
 
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির বন্দরনগরী ওবকের উত্তরে গুহের এলাকার কাছে নৌকাটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এই নৌকাডুবিতে ৮০ জনেরও বেশি মানুষ জীবিত বেঁচে ফিরেছেন। যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইথিওপিয়া সরকারের মুখপাত্র।
 
আইওএম জানিয়েছে, উদ্ধার হওয়া ১০৯টি মরদেহের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে নয়জন মেয়ে এবং ছয়জন ছেলে।
 
জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোয়েসাক জানান, জরুরি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের দলগুলোও ঘটনাস্থলে কাজ করছে। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের আবারো স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে, উন্নত জীবিকা ও অর্থনৈতিক সুযোগের খোঁজে এই পথ দিয়ে যাত্রা করার সময় কতটা ভয়াবহ ঝুঁকির মুখোমুখি হয়ে থাকে অভিবাসীরা।
 
আইওএম এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিবুতির কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করছে এবং নিহতদের দাফনের ব্যবস্থা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।