ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠক, যা বললেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠক, যা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, এই বৈঠক এতদিনে না হওয়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।
 

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি হতে চলেছে, তবে এটি তিন মাস আগে হওয়া উচিত ছিল।” তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “এটি হতে চলেছে।”
 

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে তিনি পুতিন ও ট্রাম্পকে ইস্তাম্বুলে এক টেবিলে বসানোর চেষ্টা করছেন। এরদোগান বলেন, “এ সপ্তাহে, পুতিন এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করব যে আমরা ইস্তাম্বুলে এই নেতাদের একত্রিত করতে পারি কিনা।”
 

এদিকে, বুধবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠক করেন। সেখানে উভয় পক্ষ শান্তি প্রক্রিয়ার অগ্রগতির লক্ষ্যে প্রস্তাব বিনিময় করে। ইউক্রেন আগস্টের শেষ দিকে শীর্ষ পর্যায়ের সম্মেলনের প্রস্তাব দেয়। তবে ক্রেমলিন জানিয়েছে, পুতিন-জেলেনস্কির বৈঠক কেবল তখনই সম্ভব, যখন একটি চূড়ান্ত শান্তি চুক্তি প্রস্তুত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।