ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আলাস্কার গ্যাসের ৩০ শতাংশ কিনবে তাইওয়ান: ট্রাম্প

প্রকল্পটির উন্নয়নে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৪:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
আলাস্কার গ্যাসের ৩০ শতাংশ কিনবে তাইওয়ান: ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রস্তাবিত গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশ কিনতে সম্মত হয়েছে তাইওয়ান। মঙ্গলবার (১৩ অক্টোবর) আলাস্কায় রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত এক সমাবেশে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির শর্তাবলি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, আলাস্কার গ্যাস পাইপলাইন প্রকল্পের উন্নয়নে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান। তবে এ বিষয়ে তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ বছর দ্বীপটির মোট আমদানি করা প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য দেশ থেকে গ্যাস কেনার পরিমাণ কমানোর পরিকল্পনাও রয়েছে তাইওয়ানের।

গত বছর তাইওয়ানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিপিসি করপোরেশন আলাস্কা গ্যাসলাইন ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় আলাস্কা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার পাশাপাশি গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

চুক্তির সময় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, এই বিনিয়োগ দ্বীপটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে আলাস্কার এই প্রকল্প তাইওয়ানের জ্বালানি সরবরাহের উৎস বৈচিত্র্যময় করতেও ভূমিকা রাখতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।