ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:২২:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং মসজিদুল আকসার খতিব শাইখ মোহাম্মদ হুসাইন। ছবি : আনাদোলু
জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং মসজিদুল আকসার খতিব শাইখ মোহাম্মদ হুসাইনকে গতকাল (২৫ জুলাই) শুক্রবার জুমার নামাজের পর মসজিদের চত্বর থেকেই গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের ইসলামি ওয়াকফ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
 
ওয়াকফ বিভাগের ভাষ্য অনুযায়ী, জুমার খুতবা শেষ হওয়ার পরপরই ইসরায়েলি পুলিশ মসজিদুল আকসায় প্রবেশ করে শাইখ হুসাইনকে ধরে নিয়ে যায়।
 
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, জুমার খুতবায় মুফতি শাইখ হুসাইন গাজায় চলমান অবরোধ ও পরিকল্পিত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন। খুতবা শেষ হতেই দখলদার বাহিনী মসজিদের সাউন্ড সিস্টেম কক্ষে হানা দিয়ে তাঁকে আটক করে।
 
ওই সময় ইসরায়েলি পুলিশের একটি বিশেষ দল মসজিদের নিরাপত্তা প্রধান ও পরিচালক শাইখ ওমর আল কাশওয়ানির কক্ষেও অভিযান চালায়।
 
জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের পথেও নানা বাধা সৃষ্টি করে দখলদার বাহিনী। অনেক তরুণকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, কেউ কেউকে আটকে রাখা হয় বলে জানিয়েছে ‘ওয়াফা’।
 
প্রতিবারের মতো এবারও শুক্রবারে মুসল্লিদের মসজিদুল আকদায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। পশ্চিম তীরের হাজারো ফিলিস্তিনিকে জেরুজালেমে প্রবেশ এবং মসজিদে নামাজ পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।